বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সময় টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা: বিএমএসএফের উদ্বেগ।

  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২, ১.৫৪ এএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ রোববার,২৯ মে, ২০২২: সময় টে‌লি‌ভিশ‌নের সি‌নিয়র রি‌পোর্টার ও ব‌রিশাল ব‌্যু‌রো প্রধান অপূর্ব অপু‌র উপর নগরীর শীতলা খোলা এলাকার মুমীতু‌ ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের সাম‌নে রোববার হামলা চা‌লি‌য়ে প্রাই‌ভেটকা‌রে ক‌রে অপহর‌ণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের জন‌্য মুমীতু ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের মা‌লিক শা‌হিন হো‌সেন ম‌ল্লিক মামুন‌কে আটক ক‌রে‌ছে মহানগর ডি‌বি পু‌লিশ।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ।

সন্ধ্যায় বিএমএসএফের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান অবিলম্বে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের যেকোন অন্যায়-অসঙ্গতি,অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেই; তাই বলে তাদেরকে নির্যাতন, অপহরণের মত ঘটনা জাতি মেনে নেবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com