বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গার ঘারুয়া ইউপির উমুক্ত বাজেট ঘোষনা।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৮.০৩ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান ( তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৯ নং ঘারুয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে ঘারুয়া ইউনিয়ন পরিষদ চত্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ সফিকুল ইসলাম। এতে ২০২২-২৩ অর্থবছরের জন্য ১ কোটি ২৫ লক্ষ ৬৪ হাজার ৯,শ ৯৮ টাকা বাজেট ঘোষনা করা হয়। এর আগে বাজেট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। ইউপি সচিব সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় দবির উদ্দিন,মনা মুন্সী, জাকির হোসেন,ইউপি সদস্য শহিদ মুন্সী,ফাহিমা বেগম,মমতাজ বেগম,মোশারেফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, কিন্তু এবার উন্মুক্ত সবার অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com