রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপির গণআন্দোলনের আশা অচিরেই নিরাশায় পরিণত হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৬.০৮ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে এত খুশি যে, গত ১৩ বছরে বিএনপি বারবার ডাক দিলেও আন্দোলন করতে পারেনি, জনগণও তাতে সাড়া দেয়নি’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘১৩ বছর যখন জনগণ সাড়া দেয়নি, আগামী দিনেও সাড়া দেবে বলে বিশ্বাস হয় না  বিএনপির গণআন্দোলনের আশা তাই অচিরেই নিরাশায় পরিণত হবে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

‘বিএনপি কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে’—বিএনপির মহাসচিবের এ বক্তব্য ‘জাতির সঙ্গে চরম মিথ্যাচার ও প্রতারণা বলে জনগণ মনে করে’ বলে জানান ওবায়দুল কাদের।

এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র হত্যা করেছিল, তারা আবার ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে—এটা নিছক মিথ্যাচার আর প্রতারণা ছাড়া কিছু নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘কথিত গণআন্দোলন সৃষ্টি করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।’

‘ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের শাসনামলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একসময় বলেছিলেন, বিরোধী দলকে ঠেকানোর জন্য ছাত্রদলই যথেষ্ট। গণআন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বিএনপি।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না’—বিএনপির মহাসচিবের এ বক্তব্যের মধ্য দিয়ে ‘একটি অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস’ লক্ষ্য করছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘গণআন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে বিএনপি, কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে বিএনপির আন্দোলনে সংকটের কালো ছায়া পড়েছে’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ‘তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এ দুঃস্বপ্ন দেখে কোনো লাভ আছে কি?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com