বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জবিতে চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ২.৪২ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য নিজস্ব অর্থায়নে ক্রয়কৃয় দ্বিতল বাসটির মাধ্যমে চক্রাকার বাস সার্ভিস চালু করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী রবিবার (২৯ মে) থেকে এই সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিদিন দুইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে বাসটি।

বৃহস্পতিবার (২৬ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে রবিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দ্বিতল (ঢাকা মেট্রো স ১৪-০২০৩) বাসটি দুপুর ১.৩০টায় ও সন্ধ্যা ৭.৩০টায় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক,বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে।

গতকাল ২৫ মে সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ জানিয়েছিলেন,চক্রাকার সার্ভিস চালু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি প্রস্তুত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই চক্রাকার বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রবিবার থেকে চালু হবে জবির নতুন এই সংযোজন।

চক্রাকার বাস চালুর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক জানান আগামী রবিবার থেকে একটি দ্বিতল বাস দিয়ে চক্রাকার সার্ভিস চালু হচ্ছে, আমরা চেষ্টা করছি কিভাবে শিক্ষার্থীদের সমস্যা ও সংকট সমাধান করা যায়। তিনি জানান ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আরো নতুন বাস যুক্ত করা যায় কি না সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com