সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফুলবাড়ীতে চুক্তিবদ্ধ একহাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১১.২৪ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে চুক্তিবদ্ধ একহাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও কিটনাশক বিতরণ করেছেন প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড ।
গতকাল উপজেলার রাঙ্গামাটি প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর কনফারেন্স রুমে এক হাজার একর জমিতে অগ্রানিক পদ্ধতিতে চাষআবাদের জন্য চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে এই আমন ধানের বীজ ও কিটনাশক বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ এ্যাগ্রো লিমিটেড এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন। সিনিয়র প্রডাকশন ম্যানেজার জিয়াউল হক এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহিনুর ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন প্রাণ এ্যাগ্রো বিজনেস  লিমিটেড এর কৃষিবিদ খায়রুল আলম, কৃষক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন  প্রমুখ।
এসময় প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন বলেন, চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও কিটনাশক বিতরণ করা হচ্ছে। এই ফসল উৎপাদন শেষে কৃষকদের কাছ থেকে তা বাজার মূল্যে খরিদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com