বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চলে গেলেন মেধাদীপ্ত রাজনীতির সারথি পিপি শাহ আজিজুল হক।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১০.১৪ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

পলাশ সাহা, কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ
অবশেষে চলেই গেলেন কিশোরগঞ্জের মেধাদীপ্ত রাজনীতির সারথি পিপি শাহ আজিজুল হক। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
কিশোরগঞ্জে আইন পেশাতে নিয়োজিত থেকেও শাহ আজিজুল হক তাঁর পেশার বাইরে সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, রাজনীতিসহ বহুমাত্রিক ক্ষেত্রে মূল্যবান অবদান রেখে সমাজ প্রগতিকে বেগবান করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ৬ বার সভাপতি নির্বাচিত হন। জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছিলেন। এডভোকেট শাহ আজিজুল হক জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com