মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সামাজিক নাটক ‘ভালোবাসার বউ’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৮.০২ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘ভালোবাসার বউ’। প্রচার হবে আজ ২৬ মে বৃহস্পতিবার রাত ১০.০০টায়। বিআরবি নিবেদিত টিপু আলম মিলনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয় করেছেন সৈয়দ শুভ্র, মুক্তা সরতার, হীরা, আরিফুজ্জামান, দ্বীন ইসলাম, দীপ চৌধুরী প্রমুখ। সঙগীত মকসুদ জামিল মিন্টু।

নাটকের কাহিনী সম্পর্কে লেখক টিপু আলম মিলন বলেন, স্বামী স্ত্রীর সন্দেহবাতিক নিয়েই নাটকের কাহিনী। ঢাকা শহরের এক সুখী দম্পতি। ভালোবেসে বিয়ে করে নতুন সংসার সংসার পেতেছেন। প্রতিবেশী এক মহিলা যখন তখন যাতায়াত করেন তাদের বাসায়। স্ত্রীর চেয়ে স্বামীর সাথেই আড্ডা মারতে চান। এটা ঠিক ভালো মতো দেখে না স্ত্রী। স্বামী হয়তো ছাদে গিয়েছেন, সে সুযোগে মহিলাও ছাদে ওঠেন। লৈাকটা সাথে আজাইরা গল্পে মেতে উঠতে চান। বিষয়টি লোকের পছন্দ না হলেও লজ্জার খাতিরেই কিছু বলেন না। এ দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিবেশী মহিলাটি লোকটির হাত ধরেন। তা আবার দেখে ফেলেন লোকটির স্ত্রী। এ নিয়ে শুরু হয় সংসারে অশান্তি। চুড়ান্ত রুপ ধারণ করে বিষয়টি। এক সময় স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন স্বামী। স্ত্রী বিহনে তিনি যন্ত্রনায় কাতরাতে থাকেন। এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন। বিষয়টি জানতে পারেন প্রতিবেশী মহিলার স্বামী। তিনি ঐ লোকটির স্ত্রীর সঙ্গে দেখা করেন। তাকে বলেন, তার স্ত্রী আসলে মারাত্মক অসুস্থ, তাকে চিকিৎসা করানোর জন্য ঢাকায় এনেছেন। আসলে তার স্বামীর কোনো দোষ নেই, তিনি সৎ চরিত্রবান। তার কথায় ভুল ভাঙ্গে স্ত্রীর। তিনি স্বামীর কাছে ফিরে আসেন। নানা অসংগতি আর টানাপোড়েনের মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের কাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com