সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইরানের রেভোলিউশনারী গার্ড সদস্য আততায়ীর হাতে নিহত

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৭.২২ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

ইরানের শক্তিশালী রেভোলিউশনারি গার্ড-এর এক অজ্ঞাতপরিচয় সদস্য রবিবার আততায়ীর হাতে নিহত হন। তেহরানে তার নিজ বাসার বাইরে মোটরসাইকেলে আরোহী বন্দুকধারীদের গুলিতে নিহত হন তিনি। রাষ্ট্রীয় টিভি এই খবর জানিয়েছে, তবে ঘটনা সম্পর্কে খুব সামান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

দুই আততায়ী হামলার শিকার ঐ ব্যক্তিকে মোট পাঁচবার গুলি করে। সে সময়ে তিনি গলি দিয়ে গিয়ে নিজ বাসায় প্রবেশ করছিলেন। তার বাসাটি রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত। রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।

খবরে হামলার শিকার ব্যক্তিকে শুধুমাত্র “মাজারের রক্ষক” হিসেবে আখ্যায়িত করা হয়, যার মাধ্যমে বিদেশে কার্যক্রম তদারককারী কুদস বাহিনীর সেসব গার্ডদের বোঝানো হয়, যারা কিনা সিরিয়া ও ইরাকের ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াই করে।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় টিভি জানায় যে, নিরাপত্তা বাহিনীগুলো সন্দেহভাজন আততায়ীদের সন্ধান চালাচ্ছে। তবে, এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি অথবা হত্যার কারণ সম্পর্কেও কিছু বলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com