বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন শীর্ষ জেনারেল এবং রাশিয়ার শীর্ষ জেনারেল এর মধ্যে ফোনালাপ।

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ২.৪৫ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

রুশ মার্কিন শীর্ষ জেনারেলদের মধ্যে ফোনালাপ হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি  এবং রাশিয়ার শীর্ষ জেনারেল ভলারি জেরাসিমভের সাথে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন আগ্রাসন শুরু করার পর এই প্রথমবারের মতো তারা টেলিফোনে আলোচনা করলেন। পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।

মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জানান, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মিলি ও রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান জেরাসিমভ ‘নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।’ এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
টিভি চ্যানেল জিভাজদা পরিবেশিত খবরে বলা হয়, মিলির অনুরোধে এ ফোনালাপ হয় এবং তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন। চ্যানেলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি তারা সর্বশেষ কথা বলেন। ওই সময় ওয়াশিংটন ইউক্রেন আগ্রাসনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে প্রকাশ্যে সতর্কবাণী উচ্চারণ করে এবং আশা করা হয়েছিল এই হুশিয়ারি আগ্রাসনের পথে অগ্রসর না হতে মস্কোকে উৎসাহিত করবে।
জয়েন্ট চিফের মুখপাত্র কমান্ডার সিয়ান রিওরদান বলেন, ‘তার পর থেকে তারা এই প্রথম কথা বললেন।
(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com