বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুনের মামলায় ভারতের প্রাক্তন ক্রিকেটার সিধুর জেল

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ৩.৫৫ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

১৯৮৮ সালের একটি খুনের মামলায় প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে বৃহস্পতিবার সাজা দিল সুপ্রিম কোর্ট। তাকে এক বছরের জেলের সাজা দেওয়া হয়েছে।

১৯৮৮ সালে একটি পথ দুর্ঘটনা মামলায় নাম জড়িয়েছিল সিধুর। মৃতের পরিবারের তরফে পরে মামলা দায়ের করে বলা হয় খুন করা হয়েছে। প্রথম পথদুর্ঘটনা মামলায় জরিমানা দিয়ে নিস্তার পেয়েছিল সিধু। পরে মৃত গুরনাম সিংইয়ের পরিবার নতুন করে মামলা দায়ের করে। তার ভিত্তিতেই এদিন এই সাজার কথা শুনিয়েছে সিধুকে।

মৃতের পরিবার এর আগে পাঞ্জাব ও হরিয়ানার আদালতে জয় পেয়েছিল। সেই আদালতও সিধুকে ২০০৬ সালে এক বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এদিন তাকে সাজা দিল সুপ্রিম কোর্টও।

অভিযোগ ছিল, পথ দুর্ঘটনা নিয়ে বচসার সময় গুরনামকে মাথায় আঘাত করেছিলেন সিধু। পরে তার মৃত্যু হয়। সিধুর আইনজীবীরা আদালতে বলেছিলেন, শুধুমাত্র মাথায় আঘাতের জন্যই যে তার মৃত্যু হয়েছিল এমন প্রমাণ নেই। ১৯৯৯ সালে পাঞ্জাবের পাটিয়ালা আদালত সিধুকে জরিমানা করে এই মামলা থেকে খালাস করেছিল। তবে মৃতের পরিবার ফের মামলা করেছিল। সেই মামলা ক্রমে রাজ্য থেকে সুপ্রিম কোর্টে গড়ায়। তাতেই শাস্তি দিল শীর্ষ আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com