বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র—রাষ্ট্রদূত পিটার হাস।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৬.০৯ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, “আমরা কীভাবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি এবং কীভাবে কর্মমুখী গভীর সম্পর্ক করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে”।

বুধবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

চলতি বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক দ্বিপক্ষীয় সংলাপ হয়েছে।

রাষ্ট্রদূত পিটার হাস বলেন, “মাসুদের সঙ্গে সাক্ষাতের সময় তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়ের ‘সম্পূর্ণতা’ এবং দুই দেশ কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে কথা বলেছেন”।

তিনি জানান, গত কয়েক মাসে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সব দ্বিপক্ষীয় সংলাপের বিষয়েও আলোচনা করেছেন তারা। আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের অর্থনৈতিক ফোরামের বিষয়েও তারা কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com