রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি আসলে কি চায়? যা তারা নিজেরাও জানে না : সেতু মন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৫.২৬ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানেনা।
তিনি বলেন, এটা এখন জনগণেরও প্রশ্ন, বিএনপি আসলে কি চায়? যা তারা নিজেরাও জানে না। তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ আবার কখনো চায় জাতীয় সরকার।
ওবায়দুল কাদের আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্নœ রেখে এসব কথা বলেন।
জনগণ নাকি বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই, জনগণ ভালো করেই জানে যে- দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য।
তিনি বলেন, যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, জনগণের সেই দলের দিকে তাকিয়ে থেকে লাভ নেই ।
বিএনপি নেতাদের একেক সময় একেক রকম চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায়।
দেশ ও জাতি নাকি ক্রান্তিকাল অতিক্রম করছে- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে দেশ ও জাতি নয়, ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি।
দেশ কোন পথে যাবে, তার ফয়সালা রাজপথে হবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভালো কথা, তাদের যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচীকে আমরা স্বাগত জানাই।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও-পোড়াও করা হয়, আগুন সন্ত্রাস চালানো হয়, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ পুড়িয়ে মারা হয়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়, সর্বপরি বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবার অপচেষ্টা করে- তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
আমার বক্তব্যকে বিকৃতি করে মির্জা ফখরুল বারবার পাচারের কথা উপস্থাপন করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের নেতা তারেক রহমান দন্ডিত, পলাতক আসামী। তিনি অর্থ পাচারের অভিযোগে ২২ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন। এফবিআই তদন্ত করে তা খুঁজে পেয়েছ এবং বাংলাদেশের আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে প্রশ্ন রেখে বলেন, তাহলে নিজেদের এতো ধোঁয়া তুলসীপাতা ভাবার কোন কারণ আছে কী? তা আপনার (মির্জা ফখরুল) কাছে জানতে চাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com