বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মারা গেলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ

  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২, ১.৫৮ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শাসক, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার মারা গেছেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে দেশটির সরকার। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

খলিফা ইউএই’র প্রেসিডেন্ট ছিলেন। দেশটির দুর্দান্ত অর্থনৈতিক উন্নয়নের তত্ত্বাবধান করেছেন তিনি। তার নাম বিশ্বের সর্বোচ্চ ভবন, বুর্জ খলিফার মাধ্যমে স্মরণীয় করে রাখা হয়েছে। এক দশকেরও বেশি সময় আগে, অর্থনৈতিক সংকটে ঋণ জর্জরিত দু্বাইকে আর্থিক সহায়তা দিয়ে উদ্ধার করেছিলেন খলিফা।

ইউএই’র প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রক ৪০ দিনব্যাপী শোক পালনের এবং সরকারী ও বেসরকারী কাজের ক্ষেত্রে তিনদিনের ছুটির ঘোষণা দিয়েছে। এই সময়ে পতাকা অর্ধনমিত রাখা হবে। আশপাশের অঞ্চল এবং সারা বিশ্ব থেকে শোকবার্তা পাঠানো হয়েছে। প্রথমেই পাঠিয়েছেন আবুধাবি সমর্থিত আরব দেশগুলোর নেতারা।

শেখ খলিফা অনেকদিন আগেই দেশ শাসনের প্রাত্যহিক কাজ থেকে নিজেকে গুটিয়ে ফেলেন। প্রেসিডেন্ট হওয়ার এক দশক পর, ২০১৪ সালে একটি স্ট্রোকের শিকার হলে এবং একটি জরুরি অস্ত্রোপচারের পর তিনি নিজেকে কাজ থেকে সরিয়ে নেন।

তার সৎভাই, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে কার্যতভাবে দেশটির শক্তিশালী শাসক হিসেবে দেখা হত। তিনি দেশটির প্রধান পররাষ্ট্র নীতিগুলোর বিষয়ে সিদ্ধান্ত দিতেন বলেও ধারণা করা হয়। এর মধ্যে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে যুদ্ধে অংশগ্রহণ করা এবং পার্শ্ববর্তী কাতারের উপর নিষেধাজ্ঞা জারির মত সিদ্ধান্তগুলো রয়েছে।

শেখ খলিফার উত্তরসূরি বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন ঘোষণা দেওয়া হয়নি। যদিও অনুমান করা হচ্ছে যে, যুবরাজ হিসেবে মোহাম্মদ বিন জায়েদই প্রেসিডেন্টের পদের দাবিদার হবেন।

শেখ খলিফার বাবা, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে দেশটির বেশিরভাগ মানুষই জাতির পিতার মর্যাদা দেন। ১৯৭১ সালে দেশটির জন্ম হয় এবং সাম্প্রতিক সময়ে সেটির ৫০তম বর্ষপূর্তি পালন করা হয়। শেখ খলিফা তার বড় ছেলে ছিলেন। তিনি ইংল্যান্ডের স্যান্ডহার্স্ট রয়েল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com