বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আটক রুশ সৈন্যের যুদ্ধাপরাধের বিচার করতে যাচ্ছে ইউক্রেন

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ২.৩১ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

ইউক্রেনের সর্বোচ্চ কৌঁসুলি বুধবার রাশিয়ার আটক কোন সৈন্যের প্রথম যুদ্ধাপরাধের বিচারের পরিকল্পনার কথা জানিয়েছেন। ওদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে লড়াই চলছে এবং আক্রমণের শুরুর দিকে দেশটির দখল করে নেওয়া একাংশকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করার সম্ভাবনাকে ক্রেমলিন এখনও বিবেচনার মধ্যে রেখেছে।

প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকটোভা জানান যে, তার দফতর ২১ বছর বয়সী সার্জেন্ট ভাদিন শাইশিমারিনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। যুদ্ধ আরম্ভের চার দিনের মাথায়, ফেব্রুয়ারিতে, বাইসাইকেলে চড়ে যাওয়ার সময়ে ৬২ বছর বয়সী এক নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে গুলি করে মারার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

শাইশিমারিন একটি ট্যাংক ইউনিটের সদস্য। উত্তর-পূর্বাঞ্চলের চুপাখিভা গ্রামে একটি গাড়ির জানালা দিয়ে ঐ ব্যক্তিকে গুলি করার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। ভেনেডিকটোভা জানান যে, ঐ সৈনিকের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে বিচার কবে নাগাদ আরম্ভ হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

ভেনেডিকটোভার দফতর জানায় যে, তারা রুশ বাহিনী দ্বারা সংঘটিত ১০,৭০০ টিরও বেশি যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করছে এবং ৬০০ জনের বেশি সন্দেহভাজনকে সনাক্ত করা হয়েছে।

গত মাসে রাশিয়ার বাহিনী কিয়েভ দখলের চেষ্টায় হাল ছেড়ে দেওয়ার পর, নৃশংসতার অভিযোগের অনেকগুলোই সামনে উঠে আসে। রুশ বাহিনী রাজধানীর আশপাশের এলাকা ছেড়ে চলে যাওয়ার পর, গণকবরের সন্ধান পাওয়া যায় এবং বুচার মত শহরের রাস্তাঘাট ও উঠানে মানুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। বাসিন্দারা হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, নির্যাতন এবং দেহ ছিন্নভিন্ন করে ফেলার খবর জানান।

সেন্টার ফর সিভিল লিবার্টিস-এর ভলোদিমির ইয়াভোরস্কি বলেন যে, শাইশিমারিনের বিচার নিরপেক্ষভাবে হচ্ছে নাকি তা দেখার জন্য ইউক্রেনের এই মানবাধিকার সংস্থাটি বিচারকার্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

তিনি বলেন, “যুদ্ধের সময়ে আদালতের বিচার প্রক্রিয়ার সকল নিয়মনীতি, প্রথা এবং নিরপেক্ষতা বজায় রাখা খুবই কষ্টসাধ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com