সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কিশোরগঞ্জে হাওড়ের বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক।

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ১২.৫৯ এএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ  কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সর্বশেষ বৃহস্পতিবার (১২ মে) তিনি মিঠামইন উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২২ এর উদ্বোধন করেছেন।

মিঠামইন উপজেলার খাদ্য গোদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২২ এর উদ্বোধন করা হয়।

এতে অন্যান্যদের মাঝে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইনউদ্দিন খন্দকার, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আক্কাছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আক্কাছ আলী জানান, মিঠামইন উপজেলায় এবার দুই হাজার ৪০৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com