বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফিলিস্তিনির পশ্চিম তীরে আল-জাজিরার সংবাদদাতা নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৩.২৮ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

বুধবার ভোরে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় আল-জাজিরার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত উপস্থাপক এবং একজন সাংবাদিক ইসরাইলি বাহিনীকে দায়ী করেছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিক, আল জাজিরার আরবি ভাষার চ্যানেলের একজন সুপরিচিত নারী প্রতিবেদক শিরিন আবু আকলেহ গুলিবিদ্ধ হন এবং তারপরই মারা যান।আরেক ফিলিস্তিনি সাংবাদিক আলী সামুদি পিঠে গুলিবিদ্ধ হয়ে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

কাতার ভিত্তিক নেটওয়ার্ক আল-জাজিরা তাদের সম্প্রচার থামিয়ে শিরিনের মৃত্যু সংবাদ ঘোষণা করে। তাদের চ্যানেলে সম্প্রচারিত এক বিবৃতিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে “ইচ্ছাকৃতভাবে আমাদের সহকর্মীকে লক্ষ্যবস্তু ও হত্যা করার জন্য ইসরাইলি দখলদার বাহিনীর প্রতি নিন্দা জানাতে ও জবাবদিহি করতে” আহ্বান জানিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তারা ইতোমধ্যে যে তথ্য সংগ্রহ করেছে তার ভিত্তিতে “সশস্ত্র ফিলিস্তিনিরা, যারা এলোপাথাড়ি গুলি চালিয়েছিল, তারাই সাংবাদিকের দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।“

অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ পরিচালনা করা এবং ইসরাইলের সাথে নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটিকে ইসরাইলি বাহিনীর দ্বারা সংঘটিত একটি “জঘন্য অপরাধ” বলে নিন্দা জানিয়েছেন।

ইসরাইলি বাহিনী এবং গণমাধ্যম বিশেষ করে ফিলিস্তিনি সাংবাদিকদের মধ্যকার সম্পর্ক টানাপড়েনের। পশ্চিম তীরের বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় রাবার বুলেট বা কাঁদানে গ্যাসে বেশ কয়েকজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com