শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুরে ২০৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার. ২লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৭.০৭ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

গাজীপুরে ২০৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার এবং ২লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দল। আজ মঙ্গলবার বোর্ড বাজার এলাকা থেকে এ তেল উদ্ধার ও জরিমানা করা হয়।

গাজীপুরের বোর্ড বাজারে একটি গোডাউনে সয়াবিন তেল মজুদ রাখার খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকার একটি আভিযানিক দল  বোর্ড বাজারের মেসার্স মনির ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়। এ সময় বিভিন্ন সাইজের প্যাকেটজাত দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে । ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই তেলের ৫ লিটারের প্রতি বোতল ৫৬০ টাকা করে এবং অন্য সাইজের তেল আনুপাতিক দামে স্থানীয় জনতার কাছে বিক্রি করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও আব্দুল জব্বার মণ্ডল। অভিযানের সময় বিপুল উৎসুক জনতার ভিড় জমে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com