শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউএনও’র বউয়ের গাড়ির চাঁপায় প্রাণ গেলো সাংবাদিকের।

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ২.৫৫ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বউযের গাড়ির ধাক্কায় সিংড়ার সাংবাদিক সোহেল আহমেদ জীবন মারা গেছেন।

সরকারী গাড়িটি নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় রায়ের স্ত্রী মানসি দত্ত মৌমিতা জোর করে ব্যবহার করতেন। আর সেই জীপ গাড়িতে করে তিনি ভ্রমনে যাবার পথে আনাড়ি ড্রাইভারের ধাক্কায় মোটর সাইকেলে থাকা সাংবাদিক সোহেল আহমেদ জীবন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্বার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নিয়ে যাওয়ার পথে দুপুর ১ টার দিকে প্রাণ হারান সাংবাদিক জীবন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সিংড়া প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি আজ সোমবার ( ৯ মে) সকাল সাড়ে ১০ টায় পেশাগত কাজে যাওয়ার পথে সিংড়ার নিংঙ্গইন তেল পাম্প সংলগ্ন ৯০ স্পিডে থাকা জীপ গাড়ির সাথে দূর্ঘটনার শিকার হলে মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে জীপের নীচে চলে যায়।

সোহেলের ভাই জানিয়েছেন ঘটনার পর ঐ ইউএনও বারবার আহত সাংবাদিককে দেখতে যাবার কথা বলেও সেখানে পৌঁছোননি। দূঘর্ঘটনার শিকার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে জীপের ভেতরে ঢুকে গেছে

সোহেল আহমেদ জীবন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামুলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান।

এলাকাবাসীর অভিযোগ কোন প্রটোকলে সরকারী গাড়ী ব্যবহার করতেন ইউএনওর স্ত্রী? এদিকে বিএমএসএফের পক্ষ থেকে সুস্ঠু তদন্তের দাবি করে দৃষ্টান্তমূলক বিচার চাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com