শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামী ৩০ মে হাওরে সুন্দর সম্মেলনের প্রত্যাশা করেন-এম পি তোফিক।

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ১২.৩৫ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাসঃ আগামী ৩০ মে কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলন আয়োজনকে সামনে রেখে রোববার (৮ মে) উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে ইটনা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ইটনায় উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে বলেন, সম্মেলনকে ঘিরে ইটনায় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

কিছুদিন আগে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সেন্ট্রাল লিডাররা বুঝে গেছেন, ভাটি এলাকা পূর্বেও আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এখনও আওয়ামী লীগের ঘাঁটি আছে।

আমি আশা করি, ইটনায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সুন্দর করে সম্মেলনটা যেন করা যায়, কিশোরগঞ্জবাসী তথা সেন্ট্রাল নেতৃবৃন্দ যেন বুঝতে পারেন, হাওরে একটা সুন্দর সম্মেলন আমরা দেখে গেলাম। যেটা আমরা কখনও দেখিনাই- এই ধরনের মন্তব্য আমি উনাদের কাছ থেকে ওইদিন আশা করছি।

সম্মেলনটাকে সুন্দর করে করবো উল্লেখ করে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, সম্মেলনকে ঘিরেই আমাদের এখন কাজ করতে হবে। আমাদের বিভিন্ন কমিটি করতে হবে, বিভিন্ন উপ-কমিটি করতে হবে। সেই কমিটিগুলো করে কাজগুলোকে ভাগ ভাগ করে দিয়ে দ্রুত সমস্তকিছু সুন্দরভাবে করা যায় সেটি করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ইটনা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. খলিলুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি সরকার এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় সদ্যপ্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com