শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ,লাশ উদ্ধার।

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ১২.১৯ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বারইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ তামিম (১৪) নামে এক ছেলে নিখোঁজ হয়। নিখোঁজের দ্বিতীয় দিন বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে তামিমের লাশ উদ্ধার করে উদ্ধারকারী ডুবুরি দল। গত রবিবার দুপুরে কানিহারী ইউনিয়নের বারইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদের ঘাটে এ ঘটনাটি ঘটে। সোমবার স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরী দলের প্রচেষ্টায় ২য় দিনের উদ্ধার অভিযানে এ লাশ উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০ টায় তামিম নিজ বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে আসে। তার সাথে তার সহপাঠি পাঁচ বন্ধু ছিল। পানিতে গোসলের একপর্যায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সৃষ্ট গর্তের পানিতে ডুবে নিখোঁজ হন তামিম। নিখোঁজ শিক্ষার্থী মোঃ তামিম ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আলীর ছেলে। সে ত্রিশাল সরকারী নজরুল একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে ঘটনাস্থলে কর্মরত ডুবুরি দলের প্রধান মোঃ হানিফ মিয়া জানান, নিখোঁজ শিক্ষার্থী তামিমের সন্ধান পাওয়া গেছে। তার মরদেহ আমরা দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হই। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈন উদ্দিন জানান, পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদের ওই স্থানে গোসল করতে নামে।তখন তামিম নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়।আজ বিকাল সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com