শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এলাকায় আতংক লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ কিশোরী নিখোঁজ !

  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২, ৪.৪৮ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরে কমলনগরে নিখোঁজের দুইদিনেও সন্ধান মিলেনি একই পরিবারের চার কিশোরীর। এ ঘটনায় কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ কিশোরীদের দাদী আকলিমা বেগম। শনিবার রাতে থানায় এসে সাধারণ ডায়েরি করেন তিনি। এঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। নিখোঁজ কিশোরীদের সন্ধানের দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।

নিখোঁজ কিশোরীরা হচ্ছে- উপজেলার চরকাদিরার বাদামদতলী এলাকার মো. ইব্রাহিম হোসেনের মেয়ে জোবায়েদা আক্তার, জয়নাল আবেদিনের মেয়ে মিতু আক্তার, সামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার ও আবুল খায়ের চুন্নুর মেয়ে সিমু আক্তার। তাদের ৪ জনেরই বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছেন পুলিশ। তারা সম্পর্কে সবাই খালাতো বোন।

এ ঘটনায় নিখোঁজ কিশোরীদের খুন গুম ও পাচারের আশঙ্কার কথা প্রকাশ করে পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে বলে জানান। তাদের পাশাপাশি এলাকাবাসীও খুব দ্রুত তাদের নিরাপদে ফিরিয়ে পাওয়ার আকুতি জানান সরকারের কাছে।

পুলিশ ও নিখোঁজ কিশোরীর স্বজনরা জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাদামতলী এলাকা থেকে ওই চার কিশোরী বাড়ি থেকে বের হয়। নিখোঁজ কিশোরী সামিয়া আক্তার নিহার নোয়াখালীর আন্ডারচর এলাকায় নানার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়েছিল তারা। কিন্তু শনিবার রাত পর্যন্ত সেখানে তারা পৌঁছায়নি।

পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ কিশোরীদের দাদি।

নিখোঁজ কিশোরীদের দাদি আকলিমা বেগম জানান-‘ঈদ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সামিয়া আক্তারের নানার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য তারা বের হয়। এরপর তাদের কোন হদিস পাইনি। কোথায় গেছে বা কেউ নিয়ে গেছে কিনা সেটাও জানি না। চরম উৎকন্ঠায় আছি।’ তাদের সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, চার কিশোরী নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তসহ তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ। পাশাপাশি দেশের প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com