ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি…ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীর প্রতিষ্টাতা হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রমতুল্লাহি আলাইহির জানাযার নামাজ অনুষ্টিত হয়।গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। হযরত মুজাদ্দি দে আযম আলাইহিস সালাম এর তিনি মুরিদ ছিলেন।রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম উনার অনুমতি- ইজাযতক্রমে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শাহ সূফি মুফতি মুহম্মদ আলমগীর হোসাইন এর ইমামতিতে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির প্রথম জানাযার নামাজ রাজারবাগ শরীফে অনুষ্টিত হয়।জানাযার নামায শেষে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।অপরদিকে ঈশ্বরগঞ্জের নিজ বাড়ী বৈরাটী আলিম মাদরাসা ময়দানে দ্বিতীয় জানাযার নামাজ শুক্রবার সকাল দশটায় অনুষ্টিত হয়। হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি উনার বড়ছেলে হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম জানাযার নামায পড়ান।এসময় উপস্হিত ছিলেন মগটুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:শিহাব উদ্দিন আকন্দ,মাইজবাগ ইউ পির সাবেক চেয়ারম্যান মো:ফরিদ মিয়া,মো:আমিনুল ইসলাম ভুইয়া (মনি)সাইয়্যিদ মুহম্মদ মাসুম,সাইয়্যিদ মুহম্মদ আবুল মুনসুর,মুহম্মদ নজরুল ইসলাম (দুলু) মাস্টার,একেএম মুজাহিদুল ইসলাম,মুহম্মদ আহসান উল্লাহ,মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহম্মদ সরজুল ভুইয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আযাদ এবং পরিবার- আত্নীয় স্বজন সহ সমাজ – এলাকার লোকজন জানাযার নামাজে শরীক হন।জানাযার নামাজ শেষে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।