ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীতে সম্মানিত পবিএ ঈদুল ফিতরের নামাজ অনুষ্টিত হয়।পবিএ ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মুহম্মদিয়া শরীফের সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম ।ঈদুল ফিতরের নামাজের পর মিলাদ শরীফ ও বিশেষ দোয়া করা হয়।মুনাযাত শেষে মুহম্মদিয়া শরীফ বৈরাটীর প্রতিষ্টাতা হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করা হয়।এ সময় উপস্হিত ছিলেন হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম,বিডিসি নিউজ এর প্রতিনিধি হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার, মুহম্মদ মিজানুর রহমান (মানিক),মুহম্মদ মাহিন, জিশান মুহম্মদ রউফ হোসাইন,মুহম্মদ সজিব সহ আরো অনেকেই ছিলেন।