বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের ‘ওয়ান-ওয়ে’ টিকেট উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারীদের সম্মান না দিলে ডা.শফিকুর পালাতে হেলিকপ্টারও পাবে না –এস এম জাহাঙ্গীর তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন হয়ে গেছে -এস এম জাহাঙ্গীর ঠাকুরগায়ের পীরগঞ্জে মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দুই শ্রেণীতে ২ জন ছাত্র শিক্ষক ৫ জন পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

সাতক্ষীরায় বাগান থেকে আম বাজারজাত করার কার্যক্রম শুরু

  • আপডেট সময় শুক্রবার, ৬ মে, ২০২২, ১.৩৬ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বাগান থেকে প্রথম ধাপের পরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত শুরু করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে জেলাব্যাপী এ কার্যক্রম শুরু হয়। যেসব প্রজাতির আম সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখী।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরার জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ন কবির বলেন, তার জেলায় প্রথম ধাপের আম সংগ্রহ ও বিক্রি শুরু হয়েছে। আগামী ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন আম্রপালি আম সংগ্রহ শুরু হবে। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম বাজারজাত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার ৬০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা থেকে ১০০ মেট্রিক টন আম সংগ্রহ করা হবে। নিরাপদ আম রপ্তানি করতে বছরজুড়ে স্থানীয় কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আম চাষীরা বলেন, গুটি আসার পর শিলাবৃষ্টি হওয়ায় ব্যাপকভাবে মুকুল ঝড়ে গেছে। আশানুরূপ আম না হলেও মৌসুমের প্রথমে বাজারজাত করায় ভালো দাম পাওয়ার আশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com