সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

চীন থেকে আসা শিক্ষার্থীর জ্বর থাকায় হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ২.২৭ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

গায়ে জ্বর থাকায় চীন থেকে বৃহস্পতিবার দেশে ফিরে আসা এক বাংলাদেশী শিক্ষার্থীকে বিমান বন্দর থেকে সরাসরি ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

সকালে ঐ যুবক চীন থেকে ঢাকা পৌঁছালে বিমানবন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানারে তার জ্বর ধরা পড়ে বলে উল্লেখ করে কর্মকর্তারা জানিয়েছেন, জ্বর নিয়ে ফিরে আসা শিক্ষার্থী সবচেয়ে বেশি করোনা ভাইরাস সংক্রামিত চীনের উহান প্রদেশ থেকে আসেননি। শিক্ষার্থীর নাম পরিচয় প্রকাশ করা হয় নাই।

করোনা ভাইরাসের সংক্রমণে চীনে এ পর্যন্ত ১৭০ জন মারা গেছেন এবং কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভারত এবং অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এদিকে, করোনা ভাইরাস বিস্তারের বিষয়ে পুরো বিশ্বকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরী স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের প্রধান ডক্টর মাইক রাইয়ান এ সতর্ক বার্তা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com