শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ব্যবসায় প্রতারণার অভিযোগে ৫জন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৯.০৫ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

অনলাইন ব্যবসায় প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের নিকট থেকে অগ্রিম টাকা নিয়ে নিম্নমানের পণ্য সরবরাহ করায় তাদের গ্রেফতার করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃতরা হলেন- মো. বাপ্পি হাসান, মো. আরিফুল ওরফে হারিসুল, মো. সোহাগ হোসেন, মো. বিপ্লব শেখ ও নুর মোহাম্মদ।
রোববার রাজধানীর হাজারীবাগের শংকর পশ্চিম ধানমন্ডির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি লালবাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্যবহার অযোগ্য ও অতি নিম্ন মানের পুরাতন ছেঁড়া শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিসসহ বিভিন্ন পণ্য-সামগ্রী জব্দ করা হয়। এছাড়াও প্রতারণার কাজে ব্যবহৃত আইফোন, ল্যাপটপ ও ২১টি অনলাইন শপিং পেইজ জব্দ করা হয়।
আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ) মো. রাজীব আল মাসুদ এসব তথ্য জানান।
উপ-পুলিশ কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে অনেকেই মার্কেটে গিয়ে ঝামেলা এড়াতে অনলাইনে কেনা-কাটা করছেন। এ সুযোগে কিছু প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ড্রেসের কমমূল্যে বিজ্ঞাপন দিচ্ছে। সাধারণ মানুষ তাদের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রয়োজনীয় দ্রব্যাদি অর্ডার করে প্রতারিত হচ্ছেন।
গ্রেফতারকৃতদের প্রতারণার কৌশল সম্পর্কে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘অনলাইন প্রতারক চক্রের এ সদস্যরা ফেইসবুকে পেইজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে থাকে। পরবর্তী সময়ে কেউ অর্ডার করলে এসএ পরিবহনের মাধ্যমে অর্ডারকৃত মালামাল সরবরাহ করে থাকে। কিন্তু গ্রাহক যখন পার্সেলটি বাসায় নিয়ে খোলেন তখন নিম্নœমানের ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল দেখে হতভম্ব হয়ে যান। গ্রাহকরা যখন ওই নাম্বারে ফোন দেন তখন আজ না কাল বলতে থাকে এবং একসময় তাকে ব্লক করে দেন। তারা একটি পেইজ কিছুদিন ব্যবহার করে, গ্রাহকরা প্রতারিত হয়ে এ পেজে বাজে কমেন্ট শুরু করলে, নতুন পেইজ খুলে একইভাবে প্রতারণা করে তারা। এভাবে প্রতারণা করে তারা প্রতিদিন এক থেকে দেড় লাখ এবং মাসে ২০ থেকে ৩০ লাখ টাকার প্রতারণা করছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com