শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শান্তিনগরে মাল্টা ফলের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা, গ্রেফতার-১

  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৭.৪১ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

শান্তিনগরে মাল্টা ফলের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা বহনকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আয়াছ।

শনিবার (১৬ এপ্রিল ২০২২) সন্ধ্যা ৭: ৪৫ টায় পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া জানান, একজন মাদক ব্যবসায়ী শান্তিনগর এলাকার গ্রীন হোমিও হল এর সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেফতার করা হয়। এসময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা ফল দেখতে পাওয়া যায় এবং এ মাল্টাগুলোর ভিতর সে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন,  গ্রেফতারকৃত আয়াছ সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টল মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com