শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় চাঞ্চল্যকর খুনের ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলনঃ রহস্য উৎঘাটন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৯.১২ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে স›প্রতি আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সলেমান শরীফ(৪০)ও কামরল মাতুব্বর(৩২)নামের জোড়া খুনের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল বৃহ¯পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাঙ্গা থানায় সংবাদ সম্মেলনে হত্যা রহস্য উৎঘাটন সহ মামলার বিভিন্ন বিষয় তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী। তিনি বলেন,ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে কামরুল ও জামাল মাতুব্বরের মধ্যে ¯হানীয় আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই শত্রুতা চলছিলো। এর জের ধরে গত ৭ এপ্রিল রাত ৯টার দিকে ওই এলাকার পোদ্দার বাজার নামক স্থান থেকে একটি মোটরসাইকেলে তিনজন বাড়ি ফিরছিলো। বাজার এলাকা পার হওয়ার পরে জনৈক ফজলা মাতুব্বরের বাড়ির উত্তর পাশে ইটের রাস্তার উপর পূর্বে হতে ওৎ পেতে থাকা আসামী জামাল ও বালাসহ ১০/১৫ জন দূর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের হাতে থাকা রামদা,চাইনিজ কুড়াল,চাপাতি,ছ্যানদা নিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই সোলেমান শরিফ নিহত হন।গুরুতর আহত অব¯হায় অপর দুইজনকে ¯হানীয়রা উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বা¯হ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে ফরিদপুর প্রেরন করেন।অব¯হার অবনিত হলে রাতেই তাকে ঢাকায় নেয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত কামরুলের ভাই রুবেল মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সুমন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভ’ক্ত আসামী রুহুল আমিন(৬৫),মদ্দি মাতুব্বর ওরফে সেলিম ওরফে সিরাম(২৭)ও সন্দিগ্ধ আসামি নুরু তালুকদার(৬১)কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। আসামী মদ্দি মাতুব্বর হেফাজত হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রামদা উদ্বার করা হয় এবং সে হত্যাকান্ডে নিজে ও অপররাপর আসামীরা হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারামতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করছেন বলে জানান। সংবাদ সন্মেলনে আরও উপ¯িহত ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইন চার্জ(ওসি)মোাঃ সেলিম রেজা,মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সুমন সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। এক প্রশ্নের জবাবে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সেলিম রেজা বলেন,দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে পরি¯িহতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com