শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পয়লা বৈশাখ উদযাপনের কর্মসূচি দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে : ডিএমপি কমিশনার

  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১২.২৪ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

পয়লা বৈশাখ উদযাপনের কর্মসূচি দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে এবং রমজানের কারণে রমনা মেলা প্রাঙ্গণে খাবারের স্টল স্থাপনের অনুমতি দেওয়া হবে না। এ কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলা নববর্ষকে সামনে রেখে রাজধানী ঢাকার রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মো. শফিকুল ইসলাম বলেন, “করোনা মহামারির কারণে গত দুই বছর স্থগিত থাকার পর, নববর্ষকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী এ উৎসব এ বছর সীমিত পরিসরে উদযাপন করা হবে। রমজানের কারণে এবারের নববর্ষ উদযাপন ভিন্ন হবে। কারণ পান্তা ভাতসহ কোনো খাবারের স্টলের অনুমতি দেওয়া হবে না”।

তিনি বলেন, “বেলা ১১টার মধ্যে ছায়ানটের আয়োজন শেষ করতে বলা হয়েছে। আর দুপুর ২টার মধ্যে রমনা এলাকায় মেলা শেষ করতে বলা হয়েছে। যাতে মানুষ এখান থেকে বের হয়ে সহজেই তাদের ইফতার করতে পারেন। দুপুর ১টার পরে রমনা এলাকার প্রবেশের সব গেট বন্ধ হয়ে যাবে”।

তিনি বলেন, “মঙ্গল শোভাযাত্রায় যোগদানের জন্য লোকজনকে চেকিং করতে হবে। মাঝ রাস্তায় চাইলেই কেউ প্রবেশ করতে পারবেন না। আর কেউ চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে”।

তিনি জানান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে। এলাকায় কর্মসূচি চলাকালে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, মঙ্গলবার ও বুধবার পুরো এলাকা সার্চ করা হবে। পাশাপাশি পুরো চত্বর সিসিটিভি ক্যামেরার আওতা আনার পাশাপাশি বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার থাকবে। এছাড়া বোম ডিস্পোজাল ইউনিট ও সোয়াত মোতায়েন করা হবে।

২০০১ সালের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “আমরা এ ধরনের হামলার কথা মাথায় রেখে পরিকল্পনা নিয়েছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজনকে উদ্ধারে একটি পৃথক দল প্রস্তুত থাকবে”।

তিনি বলেন, “ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকের পুলিশ সদস্যরা মাঠে থাকবেন”।

এলাকায় কোনো খাবারের দোকান থাকবে না বলে মেলা প্রাঙ্গণে ছোট বাচ্চাদের না আনতে তিনি নাগরিকদের অনুরোধ করেন।

মুখোশ পরা এবং উচ্চ শব্দ করে এমন বাদ্যযন্ত্র বহন করার অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com