শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় ৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৯.১৭ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার, ৯ এপ্রিল রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অধিদপ্তরের পরিচালক, প্রশাসন ও অর্থ, মনজুর মোহাম্মদ শাহরিয়ার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।, রাজধানীর ধানমন্ডি এবং শাহ আলী এলাকায় ভোজ্য তেলের পাইকারি বাজারে আজ শনিবার অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান অভিযান পরিচালনা করেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনের নারী সদস্যরা এতে সার্বিক সহযোগিতা করেন। এ বিষয়ে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা জানতে পেরেছি যে, মিলে সয়াবিন তেলের দাম স্বাভাবিক আছে, অথচও পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আজ আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি।তিনি বলেন, প্রথমে অভিযান চালানো হয় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে। সেখানে নিত্যপণ্যটির স্বাভাবিক দাম দেখতে পাই আমরা। এরপর রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বেশ কয়েকটি পাইকারি প্রতিষ্ঠান বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছে।এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে ৩ লাখ এবং অপর দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। যে বা যারা অনিয়ম করবে তাদের অর্থদণ্ডসহ সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, বলেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com