বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানে সন্ত্রাস ও অর্থায়নের মামলায় হাফিজ সাইদের ৩৩ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৯.১০ পিএম
  • ৫৩০ বার পড়া হয়েছে

জামাত-উদ-দাওয়া বা জেইউডি প্রধান হাফিজ মুহাম্মদ সাইদকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট বা সিটিডি। সন্ত্রাসে অর্থায়নের দুটি মামলায় শুক্রবার তাকে এই সাজা দেওয়া হয়।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, সাজার পাশাপাশি হাফিজ মুহাম্মদ সাইদকে উভয় মামলায় ৩ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করেছেন বিচারক। ২০১৯ সালের জুলাই মাসে গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি ও তার দলের আরও কিছু নেতা।

ডন বলছে, বিচারক এজাজ আহমেদ বাটার ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) বিভিন্ন ধারার অধীনে ২০১৯ সালে করা দুটি এফআইআরের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন।

এর একটি মামলায় বিচারক ধারা ১১-এইচ (২), ১১-১, ১১-জে (২) ধারায় প্রত্যেক ধারার জন্য ৫ বছর করে কারাদণ্ড এবং এটিএ-এর ১১-এফ (২) ধারায় দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন।

অন্য মামলায়, বিচারক ধারা ১১-এন, ১১-১, ১১-জে (২) এর অধীনে প্রত্যেক ধারায় ৫ বছর করে এবং এটিএ-এর ১১-এফ(৬) ধারায় দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন। সবগুলো সাজা একই সঙ্গে চলবে বলে জানানো হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com