শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরে সালথা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ২.২৪ পিএম
  • ৫২৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় দুদল গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া ও জয়ঝাপ—এ দুই গ্রামবাসীর মধ্যে আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মোড়হাট গ্রামে আইয়ুব ঠাকুরের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ মাহবুর মাতুব্বরের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে আজ  খোরশেদ খানের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই গ্রামবাসীর অন্তত ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে, সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com