শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিমানবন্দর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪.২৮ পিএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ০৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম-মোঃ সোহেল ভুঞা ও মোঃ রাজু মিয়া।

শুক্রবার (৩১ মার্চ ২০২২) রাত ৮:৩০টায় বিমানবন্দর থানার গোলচত্তর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাঃ আসলাম উদ্দিন মোল্লা ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বিমানবন্দর থানার গোলচত্তরের পূর্ব পাশে মনোলোভা হোটেল কাবাব এন্ড রেস্টুরেন্ট এর সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় সোহেল ও রাজুকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com