রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪.১১ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা অগ্নিসন্ত্রাস, নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সে বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এ ঐক্যজোট ঐক্যবদ্ধ জটে পরিণত হয় বারবার। আর, সে জট থেকে তারা নিজেরাই বের হতে পারে না।

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, ‘কতিপয় জনবিচ্ছিন্ন তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হয়ে যাবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে সেটা যদি জনগণের দাবি না হয়, তাহলে কোনো দলের সে দাবি কিন্তু এগোতে পারে না।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী এবং বৃত্তি প্রদানের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com