শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১২.৩২ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জহিরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার (২৭ মার্চ) রাতে উপজেলার মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।

আহত রোজিনা আক্তার (৩৭) বর্তমানে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে আব্দুল ছামাদ উল্লেখ করেন, তার মেয়ে রোজিনা আক্তার একজন গার্মেন্ট কর্মী। প্রতিদিনের মতো রবিবার গার্মেন্ট ছুটির পর বাসায় গেলে তার মেয়ের স্বামী জহিরুল ইসলাম নেশা খাওয়ার কথা বলে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় জহিরুল স্ত্রী রোজিনার শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com