শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০ বছর পর ধরা পড়লো হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি

  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৫.১২ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ২০ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা।

শুক্রবার (২৫ মার্চ) সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার তাকে ঢাকার ভাটরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার আনোয়ার হোসেন (৫৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ফকিরপাড়ার) জসিম উদ্দীনের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ২০০০ সালে ফুলবাড়ী থানায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের রায়ে আনোয়ার হোসেনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আদালত। ঘটনার পর থেকে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে ঢাকার ভাটরা থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ীতে আনা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com