সাংবিধানিক রীতিনীতি ও গণতন্ত্রের ওপর শ্রদ্ধা না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন, সে আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল, এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহবান করে। সারা দেশের সব স্তরের জনগণের আগ্রহ আছে কি নেই, তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।
ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপির ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
‘যেকোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব’ মন্তব্য করে ওবায়দুল কাদের বিবৃতি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যেকোনো দুঃখ-দুর্দশায় সাড়া দেয়।