মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জবির আই.এম.এল এর উদ্যোগে আন্তর্জাতিক ল্যাংগুয়েজ লীগের বিভাগীয় পর্ব অনুষ্ঠিত।

  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৫.০৩ পিএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ  গত ২২ ও ২৩ মার্চ (মঙ্গল ও বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে (আই.এম.এল) নর্থ সাউথ ইউনিভার্সিটি এর ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল বেকমেন’স ২য় ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লীগের বিভাগীয় নির্বাচন রাউন্ড।

সারা বাংলাদেশে ৮টি বিভাগে ৩২টি প্রতিষ্ঠানে এবারের বিভাগীয় অনুষ্ঠিত হচ্ছে। ইংরেজি, বাংলা, চাইনিজ, জার্মান এবং ফরাসি ভাষায় প্রতিযোগীরা দক্ষতা প্রমাণের জন্য জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ও টারশিয়ারি স্তরে মোট ৯টি বিষয়ে অংশগ্রহণ করতে পেরেছে।
আধুনিক ভাষা ইন্সটিটিউট (জবি) ভেন্যুতে গত মঙ্গলবার ছোট গল্প, বিতর্ক (দলগত) ও দেয়াল পত্রিকা লিখন এবং বুধবার হাতের লিখন, উপস্থিত বক্তৃতা, চরিত্রে অভিনয়, সংবাদ উপস্থাপনা, স্ক্রিপ্ট লিখন, কবিতা লিখা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার (দক্ষিণ) ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতায় গাজী ওয়াসিফ হুদার নেতৃত্বে সেন্ট গ্রেগরি হাইস্কুলের একটি টিম, জবি থেকে মাইনাল মুবাশ্বির ও খাদেমুল ইসলাম লিমনের দুটি টিম নির্বাচিত হয়। এছাড়া জবি আই.এম.এল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১৫জন সেমি ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হন। এছাড়া কবি নজরুল কলেজ, সেন্ট গ্রেগরি, সেন্ট জোসেফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছে।
জবি আই.এম.এল’র পরিচালক ও সহযোগী অধ্যাপক খন্দকার মুন্তাসির হাসান বলেন, এধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য একটি বড় প্লাটফর্ম। আমরা এর অংশ হতে পেরে গর্বিত।
জবি আই.এম.এল’র সাবেক পরিচালক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার মনে করেন এধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবে পাশাপাশি সাংস্কৃতিক বিষয়ে পারদর্শী করবে।
ভবিষ্যতেও এধরণের অলিম্পিয়াড প্রতিযোগিতায় জবি আই.এম.এল যুক্ত থাকবে বলে জানিয়েছেন সহকারী অধ্যাপক নিয়াজ আলমগীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com