বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া আমেরিকার বিরুদ্ধে সাইবার হামলা চালাতে পারে : জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৫.০২ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক মাস পূর্ণ হতে চলেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া আমেরিকার বিরুদ্ধে সাইবার হামলা চালাতে পারে বা ইউক্রেনে জৈবিক বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে।

বাইডেন সোমবার (২১ মার্চ) দিনের শেষার্ধে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের একটি দলকে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ বিরোধিতার কথা কল্পনাও করেননি এবং তার “দেয়ালে পিঠ ঠেকে গেছে।

এখন তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তিনি দাবি করছেন যে, ইওরোপে আমাদের জৈবিক এবং রাসায়নিক অস্ত্র মোতায়েন রয়েছে—যা ডাহা মিথ্যা, বাইডেন বলেন। “তারা এও বলছে যে ইউক্রেনে জৈবিক ও রাসায়নিক অস্ত্র রয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় তিনি এই দুই ধরনের অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছেন”।

বাইডেন সোমবার আরও বলেন, “গোয়েন্দা তথ্য” রয়েছে যে রাশিয়ান সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “সম্ভাব্য সাইবার আক্রমণের বিষয়ে ভাবছে” এবং তিনি বেসরকারি খাতকে “অবিলম্বে” “সাইবার প্রতিরক্ষা” কঠোর করতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে রাশিয়া এ ধরনের হামলা চালাতে পারে।

এটি রাশিয়ার নীল নকশার অংশ, তিনি বলেছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের নেতারা সোমবার টেলিফোনে এক আলোচনায় ইউক্রেনে রাশিয়ার নৃশংস কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ইউক্রেনের প্রতি তাদের অব্যাহত সমর্থনের ওপর জোর দিয়েছেন এবং যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের অব্যাহত প্রচেষ্টার পক্ষে কূটনৈতিক সমাধানের বিষয়টি পর্যালোচনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com