শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁয় ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২, ৭.১৬ পিএম
  • ৬২৮ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় একটি ভুট্টা ক্ষেত থেকে ইউসুব (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ মার্চ) দুপুর ১টায় উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকলী ঈদগাঁহ মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুব ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ মার্চ) বিকালে খেলতে শিশুটি বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সোমবার (২১ মার্চ) দুপুরে বাড়ি থেকে অনেকটা দূরত্বে একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিশুটির মরদেহ উদ্ধারের সময় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, সোমবার দুপুরে ভুট্টাক্ষেত থেকে ইউসুব নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আমরা বের করব আসল ঘটনা কী। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com