শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবন্ধী পল্লী চিকিৎসকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ৮.৩৪ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার বেতগাড়ী এলাকার শারীরিক প্রতিবন্ধী চিকিৎসক লাইলী খাতুন (৩১) এর বস্তাবন্দি মরদেহ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো পশ্চিমপাড়া বাইতুন জামে মসজিদ এলাকা থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ সাইবার ক্রাইম টিম। এ ঘটনায় জড়িত মূল আসামি একই উপজেলার ভবানীপুর এলাকার মাহাবুব আলম বিস্কুট (৪৫) কে গ্রেপ্তার করছে পুলিশ। রোববার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এসময় পুলিশ সুপার বলেন, ভিকটিম লাইলী খাতুন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি নানা প্রতিবন্ধকতা পার করে প্যারামেডিক্যালে লেখাপড়া শেষ করে স্থানীয় বেতগাড়ী বাজারে পল্লী চিকিৎসক হিসেবে স্থানীয় মানুষদের চিকিৎসা সেবা ও ওষুধ বিক্রির ব্যবসা করে আসছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি ২০২২ উন্নত চিকিৎসা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরে না আসলে ভিকটিমের বড় ভাই নাছির উদ্দিন ২০ ফেব্রুয়ারি রানীনগর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন। এসময় পুলিশ বলেন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিকটিম লাইলী খাতুনের বিয়ে হচ্ছিলো না। এই দেখে আসামি বিস্কুট ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে ভিকটিম বিয়ের জন্য আসামি বিস্কুটকে চাপ দিলে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে মাটির নিচে চাপা দেয়। এ ঘটনায় রানীনগর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com