বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনীয়দের তিন বছরের জন্য কানাডায় অস্থায়ী বসবাসের অনুমতি

  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১.১৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার অটোয়া ঘোষণা করেছে যে, তারা একটি নতুন অভিবাসন কর্মসূচি শুরু করছে যা রাশিয়ান আক্রমণ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয়দের তিন বছরের জন্য কানাডায় অস্থায়ী বসবাসের অনুমতি দেবে।

ইতোমধ্যেই কানাডায় বিশেষ করে দেশটির মধ্যাঞ্চল ও পশ্চিমে বিরাট সংখ্যক ইউক্রেনীয় প্রবাসী বাস করে। এক বিবৃতিতে কানাডা জানায়, ইউক্রেনীয়রা এবং তাদের পরিবারের সদস্যরা তা তাঁরা যে কোনো দেশের নাগরিক হউন না কেন তিন বছর পর্যন্ত অস্থায়ী বাসিন্দা হিসাবে কানাডায় থাকতে পারবে।

আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আঙুলের ছাপ ও একটি ছবি দিতে হবে।

ইউক্রেনীয় শরণার্থীরা একই সাথে কাজের এবং অধ্যয়নের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।

ইতোমধ্যে কানাডায় বসতি স্থাপনকারী ইউক্রেনীয় ও তাদের পরিবারও নতুন এ নিয়মের দ্বারা উপকৃত হবে। এ নিয়মের ফলে তাদের ভিজিটর স্ট্যাটাস বা কাজের অনুমতি ৩ বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে, তারা নতুন কাজের বা অধ্যয়নের অনুমতির জন্য আবেদন করতে পারে, বা তাদের বর্তমান অনুমতির মেয়াদ বাড়াতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের গণনা অনুসারে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার মারাত্মক আক্রমণ শুরু হবার পর ৩০ লাখেরও বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে যার অর্ধেকেরও বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com