বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে হামলা বন্ধ করতে রাশিয়াকে আদেশ: জাতিসংঘের সর্বোচ্চ আদালত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১২.৫২ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

জাতিসংঘের সর্বোচ্চ আদালত রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে তাদের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। আদালতটির দেওয়া প্রাথমিক এই রায়টি বাধ্যতামূলক হলেও তা প্রয়োগ করা কষ্টসাধ্য হতে পারে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট, জোন ডনোহিউ এর পাঠ করা এই রায়টি দ্ব্যর্থহীন ছিল।

“ইউক্রেনের ভূখন্ডে ফেব্রুয়ারি ২৪, ২০২২ এ আরম্ভ করা তাদের সামরিক অভিযানটি রাশিয়ান ফেডারেশন অবিলম্বে স্থগিত করবে।

যুদ্ধের ফলে সৃষ্টি হওয়া প্রসারমান মানবিক পরিস্থিতির বিষয়েও বক্তব্য দেন তিনি।

“ইউক্রেনে ঘটমান মানবিক পরিস্থিতিটির ব্যাপ্তি সম্পর্কে আদালত সম্যক অবগত এবং অব্যাহত জীবনহানি ও মানুষের ভোগান্তির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ইউক্রেনে রাশিয়ান ফেডারেশনের শক্তি প্রয়োগের বিষয়ে আদালত গভীরভাবে উদ্বিগ্ন, যে বিষয়টি আন্তর্জাতিক আইনের বিষয়ে অত্যন্ত গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

আইসিজে বিচারকগণ রায়টির পক্ষে ১৩-২ ভোট প্রদান করেন। রায়টির বিরোধিতাকারী দুই বিচারক রাশিয়া এবং চীনের নাগরিক।

আইসিজে’র রায়টি এই বিশ্ব আদালত কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপ মাত্র। যদিও রায়টি বাধ্যতামলক, তবুও এটি ইউক্রেনের জন্য হয়ত শুধুই একটি প্রতীকী বিজয়। রায়টি প্রয়োগ করা কষ্টসাধ্য হবে, যদি না তা একেবারেই অসম্ভব হয়।

গত মাসে রাশিয়ার আক্রমণটির পর কিয়েভ আইসিজে-তে মামলাটি দায়ের করে। রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গণহত্যা থামানোর উদ্দেশে হামলাটি করা – রাশিয়ার এমন দাবিকে চ্যালেঞ্জ করা হয় মামলাটিতে।

গত সপ্তাহে মামলাটির প্রারম্ভিক শুনানিতে রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত হননি। তবে মস্কো দাবি করেছে যে, আইসিজে’র কোন কিছু আরোপ করা উচিৎ নয় এবং আদালতটির এ বিষয়ে কোন এখতিয়ার নেই।

তবে, মামলাটির সম্পর্কে বাদ দিলেও, শুধুমাত্র নিজেদের এখতিয়ার এবং মামলাটির যোগ্যতা সম্পর্কে আইসিজে’র নিজস্ব রায় দিতে কয়েক মাস বা কয়েক বছরও লাগতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com