সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

হরমুজ প্রণালী এলাকায় জলদস্যুতার বিরুদ্ধে নৌবাহিনীর একটি টাস্কফোর্স পাঠাবে দক্ষিণ কোরিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ৬.২০ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এলাকায় জলদস্যুতার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য নৌবাহিনীর একটি টাস্কফোর্স পাঠাবে দক্ষিণ কোরিয়া। তবে মার্কিন নেতৃত্বাধীন কোনো সামরিক জোটে তাদের এই টাস্কফোর্স যুক্ত হবে না। বর্তমানে এডেন উপসাগরে অবস্থান করছে এ টাস্কফোর্স।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) জানিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় জলদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে ৩০২-স্ট্রং চিয়ংহায়ে ইউনিটকে পাঠানো হবে তবে তারা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেবে না বরং তারা স্বাধীনভাবে ওই এলাকায় কাজ করবে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিবেচনা করে সরকার হরমুজ প্রণালী এলাকা পর্যন্ত টাস্কফোর্সের তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার লোকজনের নিরাপত্তা এবং জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা যায়।

গত মে মাসে ওমান সাগরে কয়েকটি জাহাজে সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব এবং আমেরিকা ইরানকে দোষারোপ করে এবং ওই এলাকায় জহাজা চলাচলের নিরাপত্তার নামে মূলত ইরানবিরোধী আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করে। তবে আমেরিকার ওই উদ্যোগ এখন পর্যন্ত সফল হয় নি।-পার্স টুডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com