মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

এ মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব : ডা. দীপু মনি

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৫.৩৬ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে বলে জানান তিনি।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার উদ্‌বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, এ মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। তবে, শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেব।

দীপু মনি মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে বলেন, ‘করোনার কারণে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে, সে সিলেবাসেই তাদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সে সিলেবাসে হওয়া উচিত, সেটাই যৌক্তিক। স্বাস্থ্য শিক্ষার সচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।

এ ছাড়া শিক্ষামন্ত্রী বলেন, ‌‘ভারতের শিক্ষার্থীরা যদি বাংলাদেশ পড়তে আসে, আর বাংলাদেশের শিক্ষার্থীরা যদি ভারতে পড়তে যায়, তাতে দুদেশের জ্ঞান বিনিময়ের পাশাপাশি সম্পর্ক আরও জোরদার হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পুরোদমে ক্লাস শুরুর পর ব্লেন্ডেড পদ্ধতি কী হবে—আমরা তা নিয়ে একটি পলিসি করছি। আগামী ২৬ মার্চ তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এজন্য খুব জোরেশোরে কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করব কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করব। সে ক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে।

‘ব্লেন্ডেড এডুকেশন করতে হলে, আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এ মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়’, যোগ করেন শিক্ষামন্ত্রী।

গত বুধবার থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ক্লাস। সেদিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক উদ্‌বোধন করেন ডা. দীপু মনি।  একই দিন প্রাথমিক বিদ্যালয়ে সশরীর পাঠদান শুরু হয়। সেদিনই মন্ত্রী দীপু মনি বলেছিলেন, চলতি ও আগামী শিক্ষাবর্ষে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। এ ছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com