মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

০৮ মার্চ হতে জবির প্রথম বর্ষের ক্লাস শুরু।

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৪৬ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৮ ই মার্চ । ২৭ ডিসেম্বর(রবিবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ডিনদের আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ডঃ সরকার আলী আককাস এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডঃ সরকার আলী আককাস বলেন – ৮ ই মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনো অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। আমরা ৮ ই মার্চের এর আগে ভর্তি কার্যক্রম শেষ করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন- বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০২০-২০২১ সেশনের ক্লাস কার্যক্রম শুরূর নোটিশ এখনো প্রকাশিত হয়নি, তবে ৮ই মার্চ থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে।
কালকের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত করবো। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে A,B এবং C ইউনিটে ৯ম মেধা তালিকা থেকে বিভিন্ন বিভাগে বিদ্যমান শূন্য আসনে পূরণের লক্ষ্যে ভর্তি কার্যক্রম চলতেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com