বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার ৪হাজার ৩শ সৈন্য নিহত : ইউক্রেন

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৪ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার হামলার চতুর্থ দিন চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও সংঘর্ষ চলছে রুশ ও ইউক্রেনের সৈন্যদের মধ্যে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন দাবি করেছে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছে।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এ পর্যন্ত রাশিয়ার চার হাজার তিনশ সেনা নিহত হয়েছে। ২৭টি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। ২৬টি হেলিকপ্টার বিধ্বস্ত করেছেন তারা।

এ ছাড়া, রাশিয়ার ১৪৬টি ট্যাংক, ৭০৬টি যুদ্ধযান, ৪৯টি কামান, একটি এয়ার ডিফেন্স সিস্টেম, চারটি রকেট লঞ্চ সিস্টেমস, ৩০টি গাড়ি, ৬০টি ট্যাংকার, দুটি ড্রোন ও দুটি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসন ‘গণহত্যার’ শামিল বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিল করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরও বেশি বোমা বর্ষণ করতে যাচ্ছে। তারা আরও বেশি চতুরতার সঙ্গে আমাদের শিশুদের হত্যা করতে যাচ্ছে। আমাদের ভূমিতে একটি অশুভ শক্তি এসেছে, যাকে অবশ্যই ধ্বংস করা হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড গণহত্যার শামিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com