সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আগামী সোমবার থেকে জাতীয় সবজি মেলা-২০২২ শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৭.০০ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

আগামী সোমবার থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআবি) চত্বরে শুরু হচ্ছে জাতীয় সবজি মেলা-২০২২। তিন দিন ব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস।’
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সবজি মেলার উদ্বোধন করবেন।
সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেয়া হচ্ছে।
জাতীয় সবজি মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে।
১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশগ্রহণ করবে। এবারের মেলায় রয়েছে সবজি বিক্রি কর্ণার। মেলাটি সকলের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ ১ কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com