সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে হামলায় ৬০ সেনা নিহত

  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ৪.১৬ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে হামলার ৬০ সেনা সদস্য নিহত। দেশটির দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের এ হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

মারিব শহরে অবস্থিত ওই সামরিক প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন।

২০১৪ সালে সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ স্থানের নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। সে বছরই আরব দেশগুলোকে নেতৃত্ব দিয়ে একটি জোট গঠন করে সৌদি আরব।

হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে তাদের পরাজিত করতে এবং প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারকে পুণরায় ক্ষমতা ফিরিয়ে দিতেই এই জোট গঠন করা হয়। তবে ইরানের বুদ্ধিতে লড়াই করার কথা অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। তারা বলছে, দেশের দুর্নীতিগ্রস্ত বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করছে তারাতবে এখনও পর্যন্ত শনিবারের ওই হামলার দায় স্বীকার করেনি হুতি বিদ্রোহীরা। পাঁচ বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ বিশ্বের সবচেয়ে তীব্র মানবিক সংকটের সূচনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com