মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৩০ এএম
  • ৩০০ বার পড়া হয়েছে

দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চমবঙ্গ রাজ্যের কলকাতায়ও বেশ জনপ্রিয় জয়া আহসান। শুধু তাই নয়, ওপার বাংলার বেশির ভাগ সম্মানজনক পুরস্কারও পেয়েছেন তিনি। এমনই আরেকটি প্রাপ্তির খবর অভিনেত্রী নিজেই জানালেন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে।

কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত “সিনেমার সমাবর্তন শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিনি সুতোয়  সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, “সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডকে। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা।”

উল্লেখ্য, “বিনি সুতোয়” সিনেমাটি পরিচালনা করেছেন অতনু বিশ্বাস। এতে জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com